সিটিওয়াইড এডুকেশন কাউন্সিলের বিশেষ নির্বাচন

কেন এই বিশেষ নির্বাচন?

নিউ ইয়র্ক স্টেটের আইনসভা একটি নতুন প্রশাসনিক বিল অনুমোদন করেছে যা গভর্নর প্যাটারসন গত ১১ অগাস্ট, ২০০৯ তারিখে সই করে আইনে পরিণত করেছেন। এই স্কুল পরিচালনা আইন নিউ ইয়র্ক সিটির স্কুল ব্যবস্থার ওপর মেয়রের নিয়ন্ত্রণ বৃদ্ধি করে এবং একটি সিটিওয়াইড কাউন্সিল অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স ও একটি সিটিওয়াইড কাউন্সিল অন স্পেশাল এডুকেশন গঠনের বাধ্যবধকতা আরোপ করে। এই আইন বাস্তবায়নের জন্য নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন এই বিশেষ নির্বাচনের আয়োজন করেছে।

সিটিওয়াইড কাউন্সিল অন স্পেশাল এডুকেশন (সিসিএসই) বলতে কী বুঝায়?

শিক্ষা নীতি অনুসারে গঠিত সিটিওয়াইড কাউন্সিল অন স্পেশাল এডুকেশন(সিসিএসই)স্পেশাল এডুকেশন (বিশেষ শিক্ষা) পরিষেবা সম্পর্কে পরামর্শ ও অভিমত প্রদান করে থাকে। সিসিএসই-এর ভোটাধিকারসম্পন্ন এগারো জন সদস্যের নয় জনকে অবশ্যই ব্যক্তিক শিক্ষা পরিকল্পনাবিশিষ্ট শিক্ষার্থীর পিতামাতা হতে হবে। দুইজন অতিরিক্ত ভোটাধিকারী সদস্য নিযুক্ত হবেন পাবলিক এডভোকেট কর্তৃক এবং শিক্ষা, প্রশিক্ষণ বা প্রতিবন্ধিতাসম্পন্ন ব্যক্তিকে শিক্ষায় বা কাজে নিযুক্তি বিষয়ে তাদের ব্যাপক অভিজ্ঞতা ও জ্ঞান থাকতে হবে। ব্যক্তিক শিক্ষা পরিকল্পনাবিশিষ্ট একজন হাই স্কুল সিনিয়রকে একজন ভোটাধিকারহীন সদস্য হিশেবে এক বছর কাজ করার জন্য মনোনয়ন দেবেন সিটিওয়াইড স্পেশাল এডুকেশন ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স এর চিফ অ্যাচিভমেন্ট অফিসার।

সিটিওয়াইড কাউন্সিল অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স (সিসিইএলএল) বলতে কী বুঝায়?

একটি নতুন সিটিওয়াইড কাউন্সিল অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স (সিসিইএলএল) রয়েছে যার দায়িত্ব দ্বিভাষী এবং ইংলিশ অ্যাজ অ্যা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ (“ইএসএল”) কর্মসূচির সাথে সংশ্লিষ্ট যে কোন শিক্ষাগত বা শিক্ষানির্দেশনাগত নীতির সম্পর্কে মতামত ব্যক্ত করা। সিসিইএলএল-এর এগারোজন ভোটাধিকারী সদস্যের নয়জনকে অবশ্যই দ্বিভাষী কিংবা ইংলিশ অ্যাজ অ্যা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরিষেবার (‘ইএলএল শিক্ষার্থী”) সদস্য হতে হবে। দুইজন অতিরিক্ত ভোটাধিকারী সদস্য নিযুক্ত হবেন পাবলিক এডভোকেট কর্তৃক এবং ইংরেজি ভাষা শিক্ষার্থীদের সম্পর্কে তাদের ব্যাপক অভিজ্ঞতা ও জ্ঞান থাকতে হবে। একজন বর্তমান বা সাবেক হাই স্কুলের ইংরেজি ভাষা শিক্ষার্থী বা সিনিয়রকে ভোটাধিকারহীন সদস্য হিশেবে এক বছর কাজ করার জন্য মনোনয়ন দেবেন সিটিওয়াইড স্পেশাল এডুকেশন ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স এর চিফ অ্যাচিভমেন্ট অফিসার।

প্রার্থী ফোরাম

শুরু: বিকাল ৫টা

শেষ: সন্ধ্যা ৮টা

প্রার্থীদের সাথে মিলিত হোন: ডিপার্টমেন্ট অব এডুকেশনের সাথে ডিস্ট্রিক্ট এবং বরো প্যারেন্ট লিডারগণ ফোরামের আয়োজন করবেন যেখানে পিতামাতারা কাউন্সিল প্রার্থীদের সাথে মিলিত হতে এবং প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন।

বরো তারিখ স্থান
কুইন্স সোমবার, ১২ এপ্রিল, ২০১০
সিসিইএলএল বিকাল ৫টা
সিসিএসই বিকাল সাড়ে৬টা
Flushing Library
41-17 Main Street
Flushing, NY 11355
স্ট্যাটেন আইল্যান্ড বুধবার, ১৪ এপ্রিল, ২০১০
সিসিইএলএল বিকাল ৫টা
সিসিএসই বিকাল সাড়ে৬টা
Richmondton Library
200 Clarke Avenue (at Amber St.)
Staten Island, NY 10306
ব্রুকলিন সোমবার, ১৯ এপ্রিল, ২০১০
সিসিইএলএল বিকাল ৫টা
সিসিএসই বিকাল সাড়ে৬টা
Brooklyn Public Library
10 Grand Army Plaza
Brooklyn, NY 11238
ম্যানহ্যাটন্ বুধবার, ২১ এপ্রিল, ২০১০
সিসিইএলএল বিকাল ৫টা
সিসিএসই বিকাল সাড়ে৬টা
Norman Thomas HS
111 East 33 Street
New York NY, 10016
ব্রক্স বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০১০
সিসিইএলএল বিকাল ৫টা
সিসিএসই বিকাল সাড়ে৬টা
Dewitt Clinton HS (10X440)
100 West Mosholu Parkway South
Bronx, NY 10468